ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যান চালকের ঘুষি খেয়ে অপর একজন ভ্যান চালক নিহত হয়েছেন। আজ (২৪ আগষ্ট) শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর পাখি ভ্যান চালক রজব আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামানিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু’জের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজব আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামানিকের মুখে সজোরে ঘুষি মারে। ঘুষি খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাজারের লোকজন দ্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিায়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

ভ্যান চালকের ঘুষিতে ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজব আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তািত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক নিহত

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :