ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে সশস্ত্র ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুর্গম চল অঞ্চলের অসহায় কৃষকেরা। ১২ নভেম্বর, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নেনের দুর্গম চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, পদ্মানদীর ওপারে বোয়ালমারী, নদীভরাট, নতুনচর ও ১৪হাজার চরে প্রায় চার হাজার বিঘা জমি রয়েছে। বিপুল পরিমাণ এ জমি পদ্মা নদীর ওপারে দুর্গম চরে হওয়ার কারণে পার্শ্ববতী রাজশাহী জেলার বাঘা উপজেলার আমজাদ, ভুট্ট, রবি, বিল্লাল, লাভলু, টুটুল, আইনুল, মিনাজ ও মুনতাজ সহ একদল চিহ্নিত ও সশস্ত্র ভূমিদস্যু জোরপূর্বক জমি দখল করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তারা গুলিবর্ষণ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে।

প্রাণভয়ে ওইসকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলতে ও বাধা দিতেও ভয় পাচ্ছে এলাকার অসহায় কৃষকরা। কৃষকের জমি দখল ও ফসল লুটের ঘটনায় ইউনিজ সরদার নামে এক কৃষক দৌলতপুর ও বাঘা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। ভূমিদস্যুদের কবল থেকে চরাঞ্চলের অসহায় কৃষকদের জমি দখলমুক্ত ও ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কৃষকদের সাথে মানববন্ধনে অংশ নেওয়া মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তার ইউনিয়নের দুর্গম চরের কৃষকদের প্রায় ৪ হাজার বিঘা জমি দখল করে জমির ফসল লুট করে নিচ্ছে রাজশাহীর বাঘা এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের কবল থেকে জমি ও জমির ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে চরের জমি দখল ও ফসল লুটের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যাদের জমি তারাই জমি থেকে ফসল কাটছেন। এখানে জমি দখল ও লুটের কোন ঘটনা ঘটছে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

দৌলতপুরে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :