ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বৃদ্ধের উপর প্রতিপক্ষের হামলায় অভিযোগ

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় হাজী আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।

৩০ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বেজপুর দক্ষিণপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেজপুর দক্ষিণপাড়া গ্রামের রঞ্জু চৌকিদার, মুকুল, কামরুল, নয়ন আলী, খেতল, ফারুক হোসেন, নাবুল, শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, টেঙ্গর, শফিক, রাশিদুল ইসলাম, ড্যানি, আসাদ ও রিয়ন সংঘবদ্ধ হয়ে ২০১৫ সালে একই গ্রামের লুৎফর রহমান ও জাকির হোসেন নামে দু’জনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় সেসময় হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হলে স্থানীয়ভাবে তা মিমাংসা করা হয় এবং মিমাংসায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার জের ধরে হামলাকারীরা প্রতিপক্ষের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হামলাকারী দূবৃর্ত্তরা মাঠের ধানক্ষেতসহ ফসল লুটের হুমকি দেয়। হুমকির ঘটনায় ২৭ নভেম্বর দৌলতপুর থানায় অভিযোগ করা হলে অভিযোগের সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে বেজপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনার তদন্তে যায়।

সেসময় হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে হাজী আবু তাহেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তারা বাড়ির সামনে থাকা আসবাবপত্র ভাঙচুর ও লুট করে। পরে আহত হাজী আবু তাহেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এই হামলার ঘটনায় আহত হাজী আবু তাহেরের ছেলে আবুল কাশেম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

error: Content is protected !!

দৌলতপুরে বৃদ্ধের উপর প্রতিপক্ষের হামলায় অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :