ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বিএনপি কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন ও অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে বিএনপি কর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজার এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে তারা।

এর আগে, বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে মথুরাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্কুল বাজার এলাকায় অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বিএনপি কর্মী পলাশের ছুরিকাঘাতে নিহত হন আব্দুল আজিজ।

ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত মাহাবুল মাস্টার (৫২) কে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।

নিহত আব্দুল আজিজ মথুরাপুর দরগাতলার খেলাফতের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। মামলায় অভিযুক্তরাও একই দলের কর্মী ও রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আব্দুল আজিজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এ সময় নিহতের স্ত্রী রুবিনা খাতুন বলেন, “আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি চরম অসহায় অবস্থায় আছি।” — বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, “আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। মাহাবুল ছাড়া অন্য কেউ এখনো গ্রেপ্তার হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।”

বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার

error: Content is protected !!

দৌলতপুরে বিএনপি কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :