ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। খন্ড খন্ড মিছিল নিয়ে আশা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের জন স্রোতে কর্মীসভা জনসমুদ্রে পরিণত হয়।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথা।

সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পুর্ন গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূণর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমাবেত হতে পারি নাই, আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য এক আছি এবং এক থাকবো।

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিলো, ১৭ বছর যারা হামালা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিলো, আমরা তাদের চিনি এবং জানি। আমরা ওয়াদা করছি তাদের কে নিয়েই কমিটি গঠন করবো।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত ৫আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ।

দীর্ঘ ১৭ বছর কথা বলতে না দেয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জন সমাগম। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালো বাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাড়াতে চাই। আর সেই বার্তা পৌঁছে দেয়ার জন্য আমাদের আগমন।

কর্মীসভায় শেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :