ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পৃথক অগ্নিকাণ্ডে গৃহপালিত পশুসহ পুড়ে গেছে ৮টি ঘর

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অগ্নিকাণ্ডে ৪টি বাড়ির ৮টি ঘর পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছে গৃহপালিত পশু। ২২ নভেম্বর, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ঠোটারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের ৪টি বাড়ি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে মালেশিয়া প্রবাসী জিন্নাত হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে যায়।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, বুধবার দুপুরে ঠোটারপাড়া গ্রামের জামাল মালিথার রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে এবং এবং প্রতিবেশী আওয়াল হোসেন ও ইয়াছিন আলীর বাড়িতেও ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ইয়াছিন মালিথার ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয় একটি গরু।আগুনে প্রতিবেশী আওয়াল হোসেন ও ইয়াছিন আলীর বাড়ির ২টি ঘর পুড়েও ব্যাপক ক্ষতি হয়।

অপরদিকে, মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে আওলাদ হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী জিন্নাত হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে যায় এবং দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

error: Content is protected !!

দৌলতপুরে পৃথক অগ্নিকাণ্ডে গৃহপালিত পশুসহ পুড়ে গেছে ৮টি ঘর

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :