ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ১টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া গ্রামের মতি সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গৃহকর্তার ছেলে মিঠু সর্দার (৩৪)-এর ঘর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি হাতুড়ি এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু সর্দার পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

error: Content is protected !!

দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :