আপডেট টাইম :
০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
১৭৫
বার পঠিত
দৌলতপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেরার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন(৪)। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে দুই চাচাতো ভাই-বোন খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে। আরও পড়ুনঃ ফ্রান্সে যুবদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেরার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এ ঘটনা ঘটে।
নিহতরা ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন(৪)। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে দুই চাচাতো ভাই-বোন খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।