ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলে করা হচ্ছে ডাম্পিং

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রমত্তা পদ্মা নদীর ভাঙন রোধে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা থেকে ভুরকাপাড়া পর্যন্ত বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে ওই ইউনিয়নের চার কিলোমিটার এলাকায় বসতভিটা ও আবাদি জমিসহ অনেক স্থাপনা নদীভাঙন থেকে রক্ষা পাবে।

.

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে শুক্রবার থেকে এই ডাম্পিং কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান।

.

জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওই এলাকায় ভাঙন রোধে দুটি প্রকল্পের মাধ্যমে ২০ কোটি টাকা ব্যয়ে উপজেলার হাটখোলাপাড়া থেকে ভুরকা পর্যন্ত জিওব্যাগ ডাম্পিং করার পরিকল্পনা হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের আওতায় ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি ২ লাখ ৩৫ হাজার জিওব্যাগ ফেলা হবে।

.

দৌলতপুরের ইউএনও আব্দুল হাই সিদ্দিকী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মরিচা ইউনিয়নের হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পাবে।

.

কুষ্টিয়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, বর্ষার আগেই এ কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলে করা হচ্ছে ডাম্পিং

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :