ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকানটির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে অবস্থিত রিয়ন জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

স্বর্ণ ব্যবসায়ী ও দোকানের মালিক আক্কাস বিশ্বাস জানান, চুরির ঘটনায় দোকানে থাকা নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ আনুমানিক ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মুখ ও চোখ ঢেকে চারজন চোর দোকানের সাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে সকালে দোকান খুলে ভেতরের অবস্থা দেখে স্বর্ণ ব্যবসায়ী আক্কাস বিশ্বাস তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

চুরির ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের তিনজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, “স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের তিনজন কর্মচারীকে থানায় আনা হয়েছে। দোকান মালিক এখনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

দৌলতপুরে দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :