ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা দোকান ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও রুপাসহ ৩ লক্ষাধিক টাকা মূল্যের অলংকার চুরি করেছে বলে জানাগেছে।

সোমবার গভীর রাতে দৌলতপুর থানা বাজারে থানার সামনে হাসপাতাল রোডে বিদ্যান আলী ওরফে বিদ্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত বৃষ্টিঝরা রাতে একদল চোর স্বর্ণ ব্যবসায়ী বিদ্যান আলীর হাসপাতাল রোডের দোকান ঘরের উপরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার অলংকার চুরি করে।

যার মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে। (১৫ জুলাই) মঙ্গলবার সকালে দোকান খুলে চুরির ঘটনা জানতে পেরে ব্যবসায়ী বিদ্যা দৌলতপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সিসিটিভির ভিডিও দেখে চোর শনাক্তের চেষ্টা করে।

থানার সামনে চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসপাতাল রোডে স্বর্ণের দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

error: Content is protected !!

দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি

আপডেট টাইম : ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :