ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে জেলেদের জালে ধরা পড়লো বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল : অবমুক্ত করা হলো পদ্মায়

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির প্রাণী ঘড়িয়াল। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের নীচে পদ্মা নদীতে প্রায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যরে এ ঘড়িয়ালটি জেলেদের জালে আটকা পড়ে।

পরে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি টিম ঘড়িয়ালটিকে পদ্মা নদীর নিরাপদ স্থানে অবমুক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে বৈরাগীরচর গ্রমের জেলে কামরুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরতে জাল পাতে। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে জাল তুলতেই উঠে আসে ঘড়িয়ালটি।

পরে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দিলে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম বিকেল ৪টার দিকে দৌলতপুরে আসেন।

তারা দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সহযোগিতায় জেলেরা দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবু বকর রুমেল ও স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীনের কাছে সুস্থ অবস্থাই ঘড়িয়ালটি হস্তান্তর করেন।

পরে তারা পদ্মা নদীর নিরাপদ স্থানে ঘড়িয়ালটি অবমুক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

দৌলতপুরে জেলেদের জালে ধরা পড়লো বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল : অবমুক্ত করা হলো পদ্মায়

আপডেট টাইম : ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :