ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে চাঁদা দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইন্টারনেট সংযোগের ফাইবার অপটিক্যাল ক্যাবল কর্তনের অভিযোগ উঠেছে। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার খলিসাকুন্ডি এলাকায়।

জানা গেছে, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার রায়হান উদ্দিনের ছেলে রেজু আহমেদ দীর্ঘদিন সুনামের সঙ্গে এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটে’র (মাইম ইন্টারনেট পপ ইনচার্জ) প্রতিনিধিত্ব করে আসছিলেন। এতে করে গ্রাহকের ব্যাপ্তিও ছাড়ায় ৬শ’র ওপরে। এরই মধ্যে ৫ আগস্ট ছাত্র-বিপ্লবের মাধ্যমে সরকার পতনের পর স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী টুটুল মালিথা, জামরুল ইসলামসহ বেশ কয়েকজন রেজু আহমেদের কাছে চাঁদা দাবি করে।

১০ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসা করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেয় তারা। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জামিরুল ইসলাম মোবাইল ফোনে রেজু আহমেদকে জানায় মঙ্গলবারের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে।

মোবাইল ফোনে এমন হুমকির পর রেজু আহমেদ জানতে পারেন খুলিসাকুন্ডির বেশ কিছু এলাকায় মাইম ইন্টারনেট সংযোগের ফাইবার অপটিক্যাল তার কেটে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এবিষয়ে রেজু আহমেদ জানান, স্থানীয় সন্ত্রাসী টুটুল মালিথা, জামিরুলসহ বেশ কয়েকজন তার একমাত্র আয়ের উৎস ইন্টারনেট ব্যবসা বন্ধের ষড়যন্ত্র করে আসছিল। তাদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় তারা খলিসাকুন্ডি এলাকায় সরকারি বেসরকারি এনজিও অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পুনরায় সংযোগ সচল করার চেষ্টা করা হলেও তাদের হুমকি-ধমকিতে তা স্বাভাবিক করতে পারছি না। এ বিষয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ একজন এবিষয়ে ফোনে জানান। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

দৌলতপুরে চাঁদা দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :