ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে কুল চাষে সফলতায় মুখে হাসি কৃষকের

কুষ্টিয়া দৌলতপুরে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুল (বরই) চাষিরা। আবহাওয়া অনুকুলে থাকলে  ব্যাপক লাভের আশা তাদের, সকল ধরনের তথ্য, সেবা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

মাঠের চারপাশে তামাক আর তামাক মাঝে খানে দাড়িয়ে আছে সারি সারি কুলগাছ। আকারে ছোট গাছগুলো। বড়জোর চার থেকে পাঁচ ফুট। কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। অগ্রিম চাষাবাদ করাই দাম পাচ্ছে ভালো। অনেকেই কুল চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব। এবছর পিয়ারপুর ইউনিয়নের প্রায় ৭ জন কৃষক কুল চাষ করেছেন।

পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের কুল চাষী রুবায়েত আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহরিয়ার শামীম এর  নির্দেশনাই চলতি মৌসুমে তার নিজের সাড়ে ৪ বিঘা জমিতে উন্নতজাতের ভারত সুন্দরী কুলের চাষ করেছেন। তিনি বিঘা প্রতি ১০০ থেকে ১১০ মণ হারে ফলন পাবেন বলে আশা করছেন। এ কুল বাগান রোপণ ও পরিচর্যায় প্রতি বিঘায় খরচ  ৪৫ থেকে ৫০ হাজার টাকার মতো হলেও ফলন ভালো হলে ও বাজার মূল্য ভাল পাওয়া গেলে খরচের দ্বিগুণ লাভ পাওয়া যাবে বলে জানান তিনি।

দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্ৰামে আকসেদ আলী পরিদর্শনে এসে তিনি জানান, আমি গত বছর কুল চাষ করেছি কিন্তু সেই জাতের কুল ভালো না হওয়ায় আমি সেই গাছ গুলো কেটে ফেলেছি। কিন্তু এই ভারত সুন্দরী গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমাদের জমিতে আগামীতে এই ভারত সুন্দরী কুল চাষের জন্য উৎসাহিত হয়েছি।

শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩ ইং) সকালে মাঠ পরিদর্শনের সময় উপকৃষি সহকারী মোঃ শাহরিয়ার শামীম বলেন, আমরা উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় এই মৌসুমে পিয়ারপুর ইউনিয়নের ৭ জন কৃষক বিভিন্ন জাতের কুল চাষ করেছে এবং তাদের সকল ধরনের পরামর্শ সেবা আমরা প্রদান করছি । আশা করি আগামী বছর এমন ধরনের চাষ আরও বৃদ্ধি পাবে।

এ সময় তিনি, রুবায়েত হোসেনকে বাগানের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

দৌলতপুরে কুল চাষে সফলতায় মুখে হাসি কৃষকের

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :