ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ইটভাটায় মালিক ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উপজেলা চত্বরে ইটভাটা মালিক সমিতি দৌলতপুর শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

আজ ৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে দৌলতপুরের প্রায় ৩০টি ছোট বড় ইটভাটার মালিক, শ্রমিক কর্মচারী সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে সমবেত হয়।

এ সময় শ্রমিকদের বিভিন্ন নেতারা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। তারা জানায়, “২০১৩ সালের শেখ হাসিনার আইন বাতিল করতে হবে, কুষ্টিয়ার ১০ হাজার ইটভাটা বন্ধ হলে ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে, সরকারি বেসরকারি কাজে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, ভাটা বন্ধ করার আগে ক্ষতিপূরণ দিতে হবে।”

এরকম বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে তাদের স্মারকলিপি প্রদান করা হয়। শ্রমিকরা জানান, ইটভাটা বন্ধ করলে সারা দেশে প্রায় দেড় কোটি মানুষ বেকার হয়ে পড়বে।

মামুন, মোহন, আশরাফুল সহ অনেক শ্রমিক তারা জানান, “আমরা প্রায় ২০-২৫ বছর যাবত ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করি, ইটভাটা বন্ধ হলে আমরা বেকার হয়ে পড়বো, আমাদের সন্তান নিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়তে হবে, কাজেই ইটভাটা চালুর দাবি জানাচ্ছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটা মালিক জানান, “২০১৩ সালের আইন অনুযায়ী ইটভাটা বন্ধ হতে যাচ্ছে, অথচ আমরা এ বছর ইটভাটা চালু করেছি, হঠাৎ এখন বন্ধ হয়ে গেলে আমাদের চরম ক্ষতির মধ্যে পড়তে হবে, পরিবেশবিদরা আমাদের ছাড়পত্র দিচ্ছে না, ডিসি সাহেব লাইসেন্স দিচ্ছে না, অথচ আমরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছি।”

এছাড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর, ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ সহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের উপজেলা থেকে একটি চাঁদার দাবি করে আসে, যা আমরা নিয়মিত প্রদান করে থাকি, অথচ আমাদের উপর চরম নির্বিচার করা হচ্ছে। আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি।

দৌলতপুরে ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমান আদালত ও ভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলার সকল ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ বসির উদ্দিন বিশ্বাস, ভাটা মালিক নূরুল ইসলাম, ইয়াসিন শাহ্, শহিদুল ইসলাম ওলি, মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি। কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে, আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।”

বর্তমানে আমরা নিয়মমাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইটভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইটভাটার মালিকগণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

error: Content is protected !!

দৌলতপুরে ইটভাটায় মালিক ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :