ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে অস্ত্র-গুলি-ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এরমধ্যে একজন যুবলীগ নেতা ও আরেকজন যুবদল নেতা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত দুটা থেকে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি এয়ারগান, ১৩৭ রাউন্ড গুলি, নয়টি ককটেল, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ, পাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারালো ছুরি।

আটকরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) এবং সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম অভিযান চালায়।

অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

দৌলতপুরে অস্ত্র-গুলি-ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :