ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে অবরোধের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম ধাপের এ অবরোধ কর্মসূচী সফল করতে দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।

বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার তারাগুনিয়া বাজার থেকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের থানামোড় পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

মিছিল থেকে অবরোধের সমর্থন জানিয়ে এবং বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার মুক্তির দাবী জানিয়ে স্লোগান দেওয়া হয়।

দৌলতপুর বিএনপি’র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ও শামীম মোল্লা এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতা কর্মী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

দৌলতপুরে অবরোধের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :