ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরের পল্লীতে এক ব্যাক্তির লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রাম থেকে জামাল উদ্দিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জামাল উদ্দিন মোল্লা দিঘলকান্দি গ্রামের মৃত আজগর আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মেরুদন্ড জটিলতার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারতেন না বলে তারা জানান।

এলাকাবাসীরা জানান, রবিবার দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা গ্রুপ ও সরদার গ্রুপ একসঙ্গে একটি প্যানেল ঘোষণা করেন। তাদের বিপক্ষে মন্ডল গ্রুপ পাল্টা আরেকটি প্যানেল ঘোষণা করেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ ক‘দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত শনিবার বিকেলে দিঘলকান্দি ইজ্জত মোড় নামক স্থানে এই নির্বাচনকে কেন্দ্র দুই গ্রুপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং দু-পক্ষের কয়েকজন আহত হয়। এরপর থেকে দু-গ্রুপে কয়েক দফায় সংঘর্ষ সৃষ্টির চেষ্টা চলে। থানা পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা চালায়।

এরপর রবিবার ভোর রাতে জামাল উদ্দিন মোল্লা কে মেরে ফেলা হয়েছে বলে শোনা যায়।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং শনিবার সন্ধ্যা থেকে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আেেছ। ভোররাতে জামাল উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

দৌলতপুরের পল্লীতে এক ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :