ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতদিয়ায় ১৫’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উত্তোরণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত ও অসহায় ১৫’শ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি, খাদ্যদ্রব্য সহ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার)।
শনিবার (০৬ এপ্রিল ) বেলা ১১টায় দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত সোহরাব মন্ডল পাড়ায় যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ীর আঙ্গিনা হতে এ সামগ্রীগুলো বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম (বার)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উত্তরন ফাউন্ডেশনের সদস্য ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, হাবিব স্যার তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বেদে, হিজড়া, যৌনকর্মীসহ অসহায় নারীদের জন্য কাজ করে আসছেন। আমাদের এ এলাকার নারীরাও নানা দূর্যোগ, দুঃসময় ও সুসময়ে তাকে সর্বদা পাশে পান। আমরা তার জন্য মন থেকে দোয়া করি।
 রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, “আজকের উপহার দিয়ে এখানকার অসহায় নারীরা ঈদের দিন একটা নতুন শাড়ি পড়তে পারবেন ও একটু ভালো খাবার খেতে পারবেন। তবে এটা বড় কথা নয়। এখানকার অসহায় নারীদের জন্য হাবিব স্যারের মত একজন মানুষ আছেন এটাই বড় কথা।”
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

দৌলতদিয়ায় ১৫’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উত্তোরণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :