ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতদিয়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিকভাবে সহায়তা করে দাতা সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।
সভায় সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।
সভায় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা মোঃ রুহুল আমিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গণস্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার দাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা বেগম, টিডিএইচ এর গবেষনা সহকারী মোঃ আব্দুর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারন সম্পাদক শামীম শেখ, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, দৌলতদিয়া চাইল্ড ক্লাবের চেয়ারম্যান জয় হোসেন, সেক্রেটারী রজনী আক্তার প্রমূখ।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার শিশুদের সুরক্ষা, পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, শিশু পতিতাবৃত্তি বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে । ২০১১ সাল হতে অদ্যবধি এ কমিটি ২১৫ জন কন্যা শিশুকে যৌনপল্লীতে বিক্রি হওয়া থেকে উদ্ধার, ৩৫ শিশুকে বাল্য বিয়ে হতে রক্ষা এবং ২৫ শিশুকে সহিংসতা হতে রক্ষা করেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

error: Content is protected !!

দৌলতদিয়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :