আপডেট টাইম :
০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
২১৭
বার পঠিত
দেশের বৃহত্তর সবজি চাষে এগিয়ে সদরপুরের শৌল ডুবী এলাকা
বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী। এখানে প্রতিদিন সকালে এলাকার বাজার গুলোতে বিভিন কার সবজি পাইকারীও খুচরা দামে বিক্রি হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিদিন মজুমদার বাজার থেকে সজবি ক্রয় করে ট্রাক সহ বিভিন্ন পরিবহনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে থাকেন। এই এলাকার মাটি সবজি চাষে অধিক উর্বর হওয়ার কারণে স্থানীয় সবজি উৎপাদনকারীরা প্রতি বছর বেগুন, করল্লা, সিম, বরবটি, ঝিঙা, চিচিংঙ্গা, মিষ্টিকুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শষা, গাজর, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক এবং ধনিয়া পাতা সহ বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে। ফলে দীর্ঘ দিন যাবৎ বৃহত্তর ফরিদপুরের মধ্যে শৌলডুবী মজুমদার বাজার সবজির প্তানিতে এগিয়ে রয়েছে। এ ব্যাপারে কয়েক জন চাষীর সাথে কথা হলে তারা জানান, সরকার অত্র এলাকার চাষীদের সবজি চাষে প্রণোদনা দিলে চাষীরা আরো ব্যাপক ভাবে সবজি উৎপাদনে ঝুকে পরতো। কৃষকরা জানান, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার সহ বিভিন্ন স্থানে সবজি পৌছে যাচ্ছে। আরও পড়ুনঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শাড়ি বিতরণ করলেন তরুণ সমাজসেবক মীর উজ্জ্বল আলী ফলে স্থানীয় কৃষকরা আগামীতে আরো বেশি জমিতে সবজি আবাদ করায় ঝুকে পরবে বলে অনেক চাষী অভিমত প্রকাশ করে। সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান...
বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী।
এখানে প্রতিদিন সকালে এলাকার বাজার গুলোতে বিভিন কার সবজি পাইকারীও খুচরা দামে বিক্রি হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিদিন মজুমদার বাজার থেকে সজবি ক্রয় করে ট্রাক সহ বিভিন্ন পরিবহনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে থাকেন।
এই এলাকার মাটি সবজি চাষে অধিক উর্বর হওয়ার কারণে স্থানীয় সবজি উৎপাদনকারীরা প্রতি বছর বেগুন, করল্লা, সিম, বরবটি, ঝিঙা, চিচিংঙ্গা, মিষ্টিকুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শষা, গাজর, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক এবং ধনিয়া পাতা সহ বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে।
ফলে দীর্ঘ দিন যাবৎ বৃহত্তর ফরিদপুরের মধ্যে শৌলডুবী মজুমদার বাজার সবজির প্তানিতে এগিয়ে রয়েছে।
এ ব্যাপারে কয়েক জন চাষীর সাথে কথা হলে তারা জানান, সরকার অত্র এলাকার চাষীদের সবজি চাষে প্রণোদনা দিলে চাষীরা আরো ব্যাপক ভাবে সবজি উৎপাদনে ঝুকে পরতো।
কৃষকরা জানান, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার সহ বিভিন্ন স্থানে সবজি পৌছে যাচ্ছে।
ফলে স্থানীয় কৃষকরা আগামীতে আরো বেশি জমিতে সবজি আবাদ করায় ঝুকে পরবে বলে অনেক চাষী অভিমত প্রকাশ করে। সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান, আগামী শীত মৌসুমে ৪৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।