ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেইঃ -হানিফ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‌‌আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আমাদের (আওয়ামী লীগ) কারণে এলাকার কারো ক্ষতি হয়েছে এরকম কেউ বলতে পারবেন না। যদি এরকম করে কেউ বলতে পারেন সেক্ষেত্রে আমি রাজনীতি থেকে চলে যাবো। রাজনীতি করার দরকার নেই। কারণ আমার রাজনীতি করার লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা। সেটা যদি আমি করতে না পারি, তাহলে রাজনীতি করে লাভ কি?

তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য ছিল কুষ্টিয়ার উন্নয়ন করা ও সন্ত্রাস নির্মূল করা। সন্ত্রাস নির্মূল হয়েছে। কিছু ছিটেফোঁটা থাকলে আগামী দিনে তাও নির্মূল হয়ে যাবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, উন্নত কুষ্টিয়া গড়ার যে স্বপ্ন ছিল তা এখনো পরিপূর্ণ হয়নি। এখনো ৬-৭টি প্রকল্প পাইপলাইনে আছে। এগুলো বাস্তবায়ন হলে আগামী চার-পাঁচ বছরে কুষ্টিয়ার চেহারা ভিন্ন হবে। উন্নত ও আধুনিক কুষ্টিয়া গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

‘দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেইঃ -হানিফ’

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :