ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে -নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি আপনাদের ভোটে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

২ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় একটি সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও একইদিন দুপুরে উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় ও বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট, ব্রীজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দীর সহ সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের সিমানা প্রাচির সহ সার্বিক উন্নয়নে সহযেগিতা করার আস্বাস দিয়ে নিক্সন চৌধুরী আরও বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভুতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বড় বড় ভবন নির্মান হচ্ছে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ এ.কে.এম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোরাদ হোসেন, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়া একইদিন তিনি চরভদ্রাসন সরকারি কলেজের পাকা রাস্তা হইতে হাবিব মোল্লার বাড়ি পর্যন্ত ৬৭লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে সড়ক (এইচবিবি) করন কাজের ফলক উন্মোচন শেষে এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী এ.কে.এম খায়রুল বাসার এর পিতা মরহুম মোঃ লুৎফর রহমান ও চর ঝাউকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার পিতা বজলুর রহমান মৃধার কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন নিক্সন চৌধুরী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে -নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ মুস্তাফিজুর রহমান (চরভদ্রাশন) ফরিদপুর প্রতিনিধি :