ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের আইন বিদেশিদের দ্বারা প্রভাবিত হবে নাঃ -মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির পরস্পরবিরোধী কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে।হানিফ বলেন, ইতোমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে।

 ভোটারদের আমেজ-উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে।তিনি বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানে না। তারা যদি গণতন্ত্র আগ থেকে জানত তাহলে বিএনপির নেতাকর্মী হয়ে যোগদান করতেন না।২ জানুয়ারি, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসায় সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনি আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি গঠন করেন। আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে তারেক জিয়া। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।হানিফ বলেন, সারাদেশে প্রত্যেকটা আসনে ভোটের আমেজ তৈরি হয়েছে।

ভোটে ভোটারদের উৎসাহ উদ্দীপনায় প্রমাণিত হয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।হানিফ আরো বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশিদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনুসকে সাজা দিয়েছেন আদালত।এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতিয়ায় সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

error: Content is protected !!

দেশের আইন বিদেশিদের দ্বারা প্রভাবিত হবে নাঃ -মাহবুবউল আলম হানিফ

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :