ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হইঃ -আমির হামজা

ইসমাইল হােসেন বাবুঃ

জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় মুফতি আমির হামজা বলেন, আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলদারি, চাঁদাবাজি ও বৈষম্য থেকে মুক্ত করতেই তারা এই নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে দেশকে জুলুম-অত্যাচারমুক্ত করি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হই।

তিনি আরও বলেন, সৎ যোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ ও ইসলামের জন্য যারা এদেশে জান প্রাণ দিয়ে কাজ করবে আশা করি তাদের পক্ষে আপনারা থাকবেন।

আজকে ১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না শুধু নামে নির্বাচন হয়েছিল। এবারের এই যে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমির হামজা বলেন, যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

কোরআন থেকে আমরা জেনেছি যারা শাহাদাত বরণ করে তারা মরে না তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আরেকটা জগতে শুধু পাড়ি জমিয়েছে। আল্লাহতায়ালা বলেন তারা জীবিত তোমরা টের পাওনা।

এসময় কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুলহকসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হইঃ -আমির হামজা

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :