ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল উন্নয়নমূখী আর হাসিনা ছিল অত্যাচারী তাই তার পতন হলােঃ -অধ্যাপক শহিদুল ইসলাম

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল উন্নয়নমূখী আর হাসিনা ছিল অত্যাচারী। যার কারণে আন্দোলনের মুখে হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

.

স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তারাই জেল, জুলুম, খুন ও গুমের শিকার হয়েছে। শেখ মুজিব গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। তিনি আরাে বলেন,জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে সংস্কার কর্মসূচী বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।

.

গতকাল বুধবার বিকেলে মিরপুর উপজেলার কুর্শা কেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুর্শা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম উপরােক্ত কথা গুলাে বলেন।

.

তিনি বলেন, শেখ হাসিনা’র আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আওয়ামীলীগ সম্পর্কে তিনি বলেন, আওয়াামী লীগ একটি মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। স্বৈরাচার শেখ হাসিনা পরিকল্পিতভাবে ছাত্র-জনতা সহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে প্রশাসন দিয়ে গুম করেছেন। তার আমলে হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনাসহ আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

.

উপজেলা বিএনপি’র সদস্য সচিব সম্পাদক রহমত আলী রব্বান,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ,পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ । বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম হারেছ।বিএনপি নেতা বাবু এই সময় বক্তব্য রাখেন।

.

সম্মেলন শেষে মকবুল হোসেন ডিলারকে সভাপতি, তোফাজ্জেল হোসেন লালু ডাক্তার ও আব্দুল খালেককে সহ- সভাপতি, মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল কাদের ও উজ্জল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে কুর্শা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ’লীগপন্থী কর্মকর্তারা’

error: Content is protected !!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল উন্নয়নমূখী আর হাসিনা ছিল অত্যাচারী তাই তার পতন হলােঃ -অধ্যাপক শহিদুল ইসলাম

আপডেট টাইম : ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :