দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
৩০৪
বার পঠিত
দূর্গাপূজায় নিরাপত্তা দিতে মন্দিরে মন্দিরে ছুটে চলছে গোপালগঞ্জ থানা পুলিশ
দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে মন্দিরে মন্দিরে ছুটে চলছে গোপালগঞ্জ থানা পুলিশ। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানের নেতৃত্বে থানার চৌকস অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত টিম দিনরাত ব্যাপী কঠোর পরিশ্রম করে এ বিশেষ কার্যক্রম পরিচালনা করে চলছেন। এরই অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার (১৯) অক্টোবর গোপালগঞ্জ সদর থানার সাতপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এসময় অফিসার ইনচার্জ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ সদর থানা পুলিশের বিশেষ তৎপরতা ও পরিশ্রমের জন্য অফিসার ইনচার্জ সহ সকল পুলিশকে ধন্যবাদ দেন এবং গোপালগঞ্জ থানা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও পড়ুনঃ গোপালগঞ্জে এনটিআরসিএ সনদ বিহীন শিক্ষক এখনো বহাল তবিয়তে ব্যতিক্রম এ কাজের বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো চীফ মুন্সী সাদেকুর রহমান শাহীনের এক প্রশ্নের জবাবে বলেন, আমি গোপালগঞ্জ থানায় যোগাদান করার পূর্বে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছি, কখনো দায়িত্ব কর্তব্যে অবহেলা করিনি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ আমার দ্বারা সংঘটিত হয়নি। আর গোপালগঞ্জ তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ ফজলুল করিম সেলিম স্যারের জেলা। এখানে আমার সকল যোগ্যতা দক্ষতা...
দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে মন্দিরে মন্দিরে ছুটে চলছে গোপালগঞ্জ থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানের নেতৃত্বে থানার চৌকস অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত টিম দিনরাত ব্যাপী কঠোর পরিশ্রম করে এ বিশেষ কার্যক্রম পরিচালনা করে চলছেন।
এরই অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার (১৯) অক্টোবর গোপালগঞ্জ সদর থানার সাতপাড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এসময় অফিসার ইনচার্জ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ সদর থানা পুলিশের বিশেষ তৎপরতা ও পরিশ্রমের জন্য অফিসার ইনচার্জ সহ সকল পুলিশকে ধন্যবাদ দেন এবং গোপালগঞ্জ থানা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যতিক্রম এ কাজের বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো চীফ মুন্সী সাদেকুর রহমান শাহীনের এক প্রশ্নের জবাবে বলেন, আমি গোপালগঞ্জ থানায় যোগাদান করার পূর্বে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছি, কখনো দায়িত্ব কর্তব্যে অবহেলা করিনি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ আমার দ্বারা সংঘটিত হয়নি। আর গোপালগঞ্জ তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ ফজলুল করিম সেলিম স্যারের জেলা। এখানে আমার সকল যোগ্যতা দক্ষতা দিয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে পুলিশি সেবা দিয়ে যেতে চাই।