ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ক্যাফে, চার বন্ধুর স্বপ্ন ছাই

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় চার বন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান ‘তাল তলা ক্যাফে’তে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

জানা গেছে, কুমারখালী-ইসলামী বিশ্ববিদ্যালয় সড়কের দুই পাশে সারি সারি তালগাছ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ওই সৌন্দর্যের মাঝেই এক বছর আগে প্রায় ১৩ শতাংশ জমির ওপর ‘তাল তলা ক্যাফে’ গড়ে তোলেন চার বন্ধু—ঢাকা ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান, কুষ্টিয়া সরকারি কলেজের স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের শফি মণ্ডলের ছেলে সজল তার ১০-১২ জন বন্ধু ও স্বজনকে নিয়ে ক্যাফেতে আসেন। তারা বিনা টিকিটে ক্যাফের দোলনা নৌকায় ওঠেন। এতে ক্যাফে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সজলরা ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১২টার দিকে সেখান থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে ক্যাফের প্রধান ঘরে আগুন লাগে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যাফের প্রধান ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত। পড়ে রয়েছে পুড়ে যাওয়া গ্যাসের সিলিন্ডার, চুলা, ওভেনসহ আসবাব ও পণ্যসামগ্রী। ঘটনাস্থল থেকে ফিরে যাচ্ছেন হতাশ দর্শনার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, “কুষ্টিয়া শহরে পরিবার নিয়ে বেড়াতে এসেছিলাম। কিন্তু রাতের ঘটনায় ক্যাফে পুড়ে যাওয়ায় ফিরে যাচ্ছি।”

তাল তলা ক্যাফের অন্যতম মালিক শাহ রুবায়েত ইসলাম রোহান বলেন, “চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করেছিলাম। পরিকল্পনা ছিল আরও বড় করার। কিন্তু সজল ও তার সঙ্গীদের হুমকির পরই রাতে আগুন লাগে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতার জেরেই তারা আগুন দিয়েছে বলে ধারণা করছি।”

এ ঘটনায় অভিযুক্ত সজলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল বলেন, “তাল তলা ক্যাফের চার বন্ধু যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ক্যাফে, চার বন্ধুর স্বপ্ন ছাই

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :