ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্নীতির অভিযোগে কুষ্টিয়ায় ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে অনাস্থা

অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন পরিষদে সব সদস্য।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পরিষদের ১১ সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।

এর আগে গত ২৭ জুলাই (মঙ্গলবার) ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে বলে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- ওই ইউনিয়নে পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সালাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সদস্য জিন্নাত আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য জালাল মণ্ডল, ৪ নম্বর ওয়ার্ড সদস্য ফরিদ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য জামাল মৃধা, ৬ নম্বর ওয়ার্ড সদস্য খালিদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কামাল আজাদ, ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ।

এছাড়াও সংরক্ষিত তিন নারী সদস্যের মধ্যে দুইজন স্বাক্ষর করেছেন।- এরা হলেন- মিনা পারভিন ও মমতাজ বেগম। অপর নারী সদস্য শিল্পী খাতুন সাময়িক বরখাস্ত থাকার কারণে তার স্বাক্ষর নেয়া হয়নি।

তারা অভিযোগ করেন, চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছেন। অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করায় তাদের সম্মানী বন্ধ করে দিয়েছেন। গত ১৭ মাস ধরে তারা কোনো সম্মানী পাচ্ছেন না।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় তিনি নিজের হাতে নিয়ন্ত্রণ করেন। কোনো সদস্য জানেন না কোথা থেকে আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতে প্রতি বছর প্রায় ৫০ লাখ টাকার বেশি আয় হয়। কিন্তু এসব টাকা কি হচ্ছে তার কিছুই আমাদেরকে জানানো হয় না।

বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মোমিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রকারীদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে: রিজভী

error: Content is protected !!

দুর্নীতির অভিযোগে কুষ্টিয়ায় ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :