ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি

রাজনীতি ডেস্ক: রাজনীতির দীর্ঘ পথপরিক্রমায় বিএনপির দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী ভূমিকা পালনকারী প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। সম্প্রতি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের দুঃসময়ের সাহসী নেতাদের যথাযথ মূল্যায়ন করার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রবীণ নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ। আশিকুর রহমান মাহমুদের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবীণ এই নেতার দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধিত এই প্রবীণ নেতা জীবনের দীর্ঘ সময় ধরে পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং দলের কঠিন সময়ে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয়ভাবে বারো সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

তবে জীবনের এই শেষ প্রান্তে এসে অত্যন্ত কঠিন একটি সময় পার করছেন আশির ছুঁই ছুঁই এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের তীব্রতার কারণে তিনি ইতিমধ্যেই নিজের বাকশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি বর্তমানে কেমোথেরাপির মতো কষ্টকর চিকিৎসা গ্রহণ করছেন। অসুস্থতার এই কঠিন সময়েও দলের নেতাকর্মীরা তাঁকে ভোলেননি, যা তাঁর রাজনৈতিক জীবনের এক বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মোমর হোসেন ভূঁইয়া। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক। এছাড়া অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণবিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সোহেল। বক্তারা তাঁদের বক্তব্যে মোক্তল হোসেন সর্দারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলীয় আদর্শ রক্ষায় তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

error: Content is protected !!

দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :