প্রতিদিন একটি গোলাপ ৫ থেকে ১০ টাকায় বিক্রি হলেও বিশ্ব ভালবাসা দিবসে ফরিদপুরের বোয়ালমারীতে একটি গোলাপ বিক্রি হয়েছে পঞ্চাশ টাকায়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন ফুলের দোকানে খোঁজ নিয়ে জানা যায় ভালোবাসা দিবসে তাদের আশানুরূপ ফুল বিক্রি হয়েছে।
স্টেশন রোডস্থ বিলাসী শপিং কমপ্লেক্সের পাশের ইমরান ফুল ঘরের মালিক ইমরান জানান, ভালোবাসা দিবসে একটি গোলাপ বিক্রি করেছি ৫০ টাকায়। দুপুর পর্যন্ত সব গোলাপ শেষ হয়ে যাওয়ায় অন্যত্র থেকে আবার গোলাপ এনে বিক্রি করেছি। বিকেল পর্যন্ত তিন হাজার টাকার ফুল বিক্রি করেছেন বলে জানান।
উপজেলার অন্যান্য স্থানেও একটি গোলাপ ৫০/৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গোলাপের পাশাপাশি রজনীগন্ধার বিক্রিও মোটামুটি ভালো ছিল। ফুল বিক্রেতারা জানান, ক্রেতাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই বেশি ছিল। বয়স্করাও কেউ কেউ ফুল কিনেছেন। স্বামীরা তাদের স্ত্রীর জন্য, স্ত্রীরা তাদের স্বামীদের জন্য, আবার ছেলে-মেয়েরা বাবা-মায়ের জন্যও ফুল কিনেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, ১ ফাল্গুন, বাংলা নববর্ষ, বিশ্ব ভালবাসা দিবস, ঈদ-পূজায় কাঙ্ক্ষিত বেচাকেনা হয়। আর ফুল ব্যবসায়ীরা এই দিবসকে পুঁজি করেই তাদের ব্যবসা পরিচালনা করেন। আর এই কারণে বিশেষ দিবসগুলোতে ফুলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল হক বলেন, ভালোবাসা দিবসে স্ত্রীর জন্য একটি গোলাপ কিনতে গিয়েছিলাম। দাম পঞ্চাশ টাকা চাওয়ায় আর কেনা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক ছাত্রী বলেন, পছন্দের মানুষের জন্য পঞ্চাশ টাকা দিয়ে একটি গোলাপ কিনেছিলাম।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ 























