ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হলো কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের

অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বাবুল ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’

এ ব্যাপারে শহিদুল ইসলাম বাবুল এই প্রতিবেদককে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। পার্টি ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।

তিনি বলেন, রাজনীতি জীবনে এটা ছিল আমার জন্য একটা ছন্দ পতন। আমি আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের মানুষের প্রতি ঋণী, কারণ তারা আমার দুঃসময়ে জনমত গঠনে ভূমিকা পালন করেছে। আজ আমি খুশি ও আনন্দিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হলো কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :