ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে।

নিহত বিএনপি নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

এই ঘটনাটি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ নিশ্চিত করেছেন।

বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রমকে বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছিল। শাহিন সেই কমিটির কার্যক্রমের জন্য সকালবেলা ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল করে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :