ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলা হবে -শামা ওবায়েদ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ইসলাম রিংকু বলেছেন  কোটা  বিরোধী আন্দোলনকারী কোমলমতি  শিক্ষার্থীরা রক্তের বিনিময়ে নতুন  বাংলাদেশ এনে দিয়েছে সেই বাংলাদেশকে তরুণদের নিয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলায় গড়ে তোলা  হবে।

তিনি সোমবার (১২.০৮.২০২৪) বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা সদরে শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন দেশে নৃত্য পণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে; কিন্তু এখন তার মূল্য কমছে কেন। তার কারণ ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনা সরকারের দলীয় দুর্নীতিবাজ নেতারা প্রতিদিন নৃত্য পণ্য বাজারে সিন্ডিকেট তৈরি করে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তা বিদেশে পাচার করতো। এখন নিত্য পণ্যের মূল্য কমতে শুরু করেছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,  হিন্দুর ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নয়, তারা আমাদের মত একজন। এদের সাথে কোন অন্যায় করা যাবে না। কারো উপর কোন প্রকার চাঁদাবাজি,  দখল বাজি, হামলা করা যাবেনা। এ ধরনের কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি নেতা  কর্মীদের হুঁশিয়ারি করেন।

এ সময় হিন্দু ধর্মের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ শামা ওবায়েদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

উপজেলা  বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবন তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায়  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, আলীমুজ্জামান সেলু, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় মাহমুদুল হাসান মিরান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলা হবে -শামা ওবায়েদ

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার :