ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে মামলাবাজ হিটলুর দৌরাত্ম্যে গ্রামবাসি অতিষ্ঠ

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ গ্রামের মামলাবাজ মাইনুল ইসলাম ওরফে হিটলুর দৌরাত্ম্যে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় প্রায় অর্ধশতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেয়া হয়েছে।

কামারগাঁ গ্রামে অবৈধভাবে ক্ষমতার দাপটে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নিস্কাশন নালা বন্ধ করে পুকুর খনন এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাড় করেছে কামারগাঁ দক্ষিণ পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মাইনুল ইসলাম হিটলু গং। ফলে হাল-গরু ও কৃষিযন্ত্র বিলে না নামতে পারায় পতিত রয়েছে শত শত একর জমি।এতে গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তা জবরদখল করায় গ্রামবাসী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, মামলাবাজ মাইনুল ইসলাম ওরফে হিটলু গং ২০২৪ সালের ২৬ জুন অবৈধ ভাবে ক্ষমতার দাপটে ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নিস্কাশনের পথ বন্ধ করে ফষলী জমিতে অবৈধ পুকুর খনন এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাড় নির্মাণ করেছেন।

এতে গ্রামবাসী বাঁধা দিলে তারা গ্রামবাসীর নামে মিথ্যা মামলা ও বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে এবং বলে পুকুর কাটার পরে বিলকুমারী বিলের রাস্তা বের করে দেওয়া হবে। কিন্তু পুকুর খনন শেষে রাতের আধারে বিলকুমারী বিলের রাস্তা ও পানি নামার রাস্তা বের না করেই কাটা তারের ব্যাড়া ও গাছ লাগিয়ে দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেলে। ফলে গ্রাম বাসীর বিলকুমারীর বিলে নামার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবছর বোরো ফসল চাষে নামতে ও রোপনকৃত ধান ঘরে তুলতে পারছে না গ্রামবাসী এবং পানি নিষ্কাসনের রাস্তা বন্ধ হওয়াতে কবরস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিষয়টি দ্রুত সমাধান না করলে প্রায় ১০০০ বিঘা জমি অনাবাদি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে গ্রামে একাধিকবার বসলেও তার কোন সমাধান অভিযুক্তরা মানেনি। পরে একাধিক মামলা ও নির্যাতন মূলক কর্মকান্ড করে নিরীহ সর্বসাধারণকে হেনস্থা করছে মামলাবাজ মাইনুল ইসলাম হিটলু। মাইনুল ইসলাম হিটলুর এসব বেআইনি কর্মকান্ডে তার বিচার দাবি করেছেন এলাকা বাসী। মাইনুল ইসলাম হিটলু বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অবৈধ পুকুর খননের রাজত্ব চালায়। আবাসিক এলাকায় জোরপুর্বক পুকুর খননের মুল হুতা ছিলেন এই হিটলু। স্বৈরাচারী সরকার পতনের পরে টাকার বিনিময়ে এখনো সাধারণ মানুষকে মামলা হামলা করে সাধারণ মানুষ কে হেনস্থা করে যাচ্ছেন তিনি।

এবিষয়ে কামারগাঁ গ্রামের মুনসুর আলী বলেন, পুকুর কাটার সময় রাস্তা ও পানি নামার বিষয়ে মাইনুল ইসলাম হিটলু গং কে বলতে গেলে উত্তেজিত বলেন সময় মত রাস্তা দেয়া হবে। কিন্তু পুকুর খননের পরে সকল রাস্তা ঘাট কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। ফলে পাওয়ার ও ধান মাড়াইের ম্যাসিন নিয়ে আসা সম্ভব না। বিলের প্রায় ৪-৫শ বিঘা জমির ধান এ রাস্তা দিয়ে ঘরে তুলতো। যা এখন বন্ধ। গ্রামবাসী রাস্তা চাই। রোকেয়া নামের এক মহিলা বলেন, পুরো গ্রামের রাস্তা বন্ধ করে হিটলু। স্থানীয় ভাবে একাধিক বার সালিশ হলেও সে রাস্তা বন্ধ করে রেখেছে। মামলাবাজ হিটলু গ্রামের নিরহ মানুষদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে।

এবিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম হিটলু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

তানোরে মামলাবাজ হিটলুর দৌরাত্ম্যে গ্রামবাসি অতিষ্ঠ

আপডেট টাইম : ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :