ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিএনপি নেতার দখলবাজি

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে দখলবাজি শুরু করেছেন বিএনপির একশ্রেণীর নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। এতে জনমনে তীব্রক্ষোভ,অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়,দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে এসব কর্মকাণ্ডের কারণে সাধারণের মাঝে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

জানা গেছে,গত ২৭ জানুয়ারি সোমবার তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির চাতাল জবরদখল করা হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে ক্ষোভ-অসন্তোষের পাশাপাশি চরম উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে স্বামীর অপরাধে স্ত্রী ও পুত্রের জমি জবরদখল করেছে।

এ ঘটনায় গত ২৮ জানুয়ারি মঙ্গলবার মালশিরা গ্রামের দিলিপ কুমার মন্ডলের পুত্র সেতু কুমার মন্ডল বাদি হয়ে ভবানীপুর গ্রামের মৃত বদু হাজির পুত্র ও জেলা যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সীকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৮৪,মালশিরা মৌজার,খতিয়ান নম্বর ৩১৬,দাগ নম্বর ৬৬৩ ও ৬৬৪,শ্রেণী চাতাল,পরিমাণ ২০.৩৩ শতক। গত ২০১২ সালের ১০ ডিসেম্বর রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে দিলিপ কুমারের কাছে থেকে ক্রয় করেন তার স্ত্রী শ্রীমতি লিপি রানী ও পুত্র সেতু কুমার মন্ডল। উক্ত সম্পত্তির উপর চাতাল নির্মান রয়েছে। বর্তমানে উক্ত চাতাল বিবাদী জোরপূর্বকভাবে দখল করেছে। বিবাদীকে বিষয়টি বলতে গেলে উক্ত বিবাদী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন। উক্ত বিবাদী অত্যন্ত দুর্ধস্ব প্রকৃতির লোক। বিবাদীর সহিত দ্বন্দে লিপ্ত হইলে আইন ভঙ্গের সম্ভাবনা রয়েছে। বিধায় সুষ্ঠ বিচারের আশায় আপনার সরনাপন্ন হইলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক জৈষ্ঠ নেতা বলেন,কামারগাঁ ইউপি বিএনপির বিঁষ ফোড়া শরিফ উদ্দিন মুন্সী। তিনি এর আগে বিএনপি নেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেকের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে।এছাড়াও দলের নাম ভাঙিয়ে জমিদখল, আলুর জমি টেন্ডার নিয়ে কৃষকদের টাকা নয়ছয় করেছে বলেও এলাকায় আলোচনা রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দিলিপ কুমার মন্ডলের কাছে থেকে জায়গা কিনেছেন এখানে জবরদখলের কিছু নাই। দিলিপ তাকে জায়গা বুঝে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। দিলিপের জায়গা কোথায় সেটা সে বুঝিয়ে দিক।

এবিষয়ে জানতে চাইলে সেতু কুমার মন্ডল বলেন,তার বাবার সঙ্গে শরিফ উদ্দিন মুন্সীর কি হয়েছে,সেটা তাদের বিষয়।কিন্ত্ত বাবার অপরাধে তো স্ত্রী-পুত্রের জমি জবরদখল করা যায় না,তারা তাদের জমি ফিরে চান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে বিএনপি নেতার দখলবাজি

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :