ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের(ইউপি)বাধাইড় মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপে অপারেটর নিয়োগ পেতে নীতিমালা লঙ্ঘন করে আবেদন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপারেটর নিয়োগ নীতিমালায় বলা আছে। অপারেটর নিয়োগ আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা ও স্কীমে তার নিজস্ব আবাদি জমি থাকতে হবে।

জানা গেছে,উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৬৫ ও ৩৭২ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ স্থাপন করার কথা।কিন্ত্ত গভীর নলকুপ স্থাপন করা হয়েছে ৩৩০ নম্বর দাগের উপর। যে জমির মালিক বাধাইড় গ্রামের মৃত গণপতি বর্মণের পুত্র অজিত বর্মণ। স্থাপনের পর থেকে কৃষকদের মতামতের ভিত্তিতে অজিত বর্মণ গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগও নাই।এছাড়াও ওই গভীর নলকুপ স্কীমে অজিত বর্মণের প্রায় কুড়ি বিঘা জমি রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর ওই গভীর নলকুপের অপারেটর নিয়োগ পেতে আবেদন করেছেন অজিত বর্মণের পুত্র দুর্জয় বর্মণ ও মনিরা বেগম।কিন্ত্ত মনিরা বেগম স্বামীর সঙ্গে রাজশাহী শহরে বসবাস করেন।এছাড়াও গভীর নলকুপ স্কীমে মনিরা বেগমের কোনো জমি নাই।এমনকি স্কীমের কৃষকেরাও মনিরা বেগমের পক্ষে নাই। ফলে নীতিমালা অনুসরণ করে মনিরা বেগমের অপারেটর নিয়োগ পাবার কোনো সুযোগ নাই।

স্থানীয়রা জানান,রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহল আর্থিক সুবিধার বিনিময়ে কৃষকদের মতামত উপেক্ষা ও নীতিমালা লঙ্ঘন করে মনিরা বেগমকে অপারেটর নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতমধ্যে তারা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবার অপারেটর নিয়োগ হবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে।তিনি বলেন, অপারেটর নিয়োগে তদ্বিরের কোনো সুযোগ নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

error: Content is protected !!

তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন

আপডেট টাইম : ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :