ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কিন্তু সারগুলো জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি না করে, শুধুমাত্র ২০ হাজার টাকা জরিমানা করার ঘটনাকে অনেকে বলছেন গুরু পাপে লঘু দণ্ড। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান হিমাগার কর্তৃপক্ষ সার মজুদ করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির দাবি করেছেন। স্থানীয় কৃষকেরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তারা এক বস্তা সার পাচ্ছেন না, অথচ কোল্ড স্টোরে এত বিপুল পরিমাণ সার মজুদ করা হচ্ছে। তারা বলেন, কোথা থেকে, কার মাধ্যমে এসব সার আনা হচ্ছে, তা তদন্ত করে বের করার পাশাপাশি জড়িতদের দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, একইসঙ্গে সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রির দাবি করেছেন।

স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুদিন আগে মাদারিপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদবিহীন দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ২৮০ বস্তা সার আটকের পর কোল্ড স্টোর কর্তৃপক্ষের মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা কতটা যৌক্তিক? তাদের প্রশ্ন, একই অপরাধে কেন দু’রকম (শাস্তি) জরিমানা? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো? ২৮০ বস্তা সার মজুদে জরিমানা ২০ হাজার, ২ বস্তায় ৬০ হাজার! তানোরে এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ ও বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, তিনি সারের বিষয়ে কিছুই জানেন না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

error: Content is protected !!

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :