ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে দেড় যুগ পর বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ফুরফুরে

রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপি-জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য, নেতা ও কর্মী-সমর্থকগণ ফুরফুরে।
জানা গেছে, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতার লাগাম ছুটে যাওয়ার পর থেকেই প্রায় দুই দশক কঠিন সময় পার করেছে রাজনীতির মাঠের মিত্র বিএনপি-জামায়াত ও তাদের অন্যান্য জোটসঙ্গীরা। শত চেষ্টায় বিপদ কাটাতে না পারলেও এবার আকস্মিক এক গণঅভ্যুত্থান ঘটিয়ে দীর্ঘদিনের দুই মিত্রকে ক্ষমতার কাছাকাছি এনে দিয়েছে ছাত্র-জনতা।
অথচ তানোরে দীর্ঘ প্রায় দেড় দশক বিএনপি-জামায়াত বিনা বাধায় তাদের শান্তিপুর্ণ কোনো কর্মসুচি পালন করতে পারেনি। আওয়ামী লীগ সরকার রাস্ট্র যন্ত্র ব্যবহার করে বিএনপি-জামায়াতকে কোনঠাসা করে রাখে।কিন্ত্ত ছাত্র-জনতার আআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তানোরে বিএনপি-জামায়াতের রাজনীতিতে রাতারাতি নাটকীয় পরিবর্তন দেখা গেছে। এতদিন যে সকল নেতা ও কর্মী-সমর্থকগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিল তাঁরা আবারো রাজনীতিতে সক্রীয় হয়েছে। আবারও গা-ঝাড়া দিয়ে নবউদ্দ্যোমে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। যে কারণে দীর্ঘদিন পর এখানে  বিএনপি-জামায়াতের রাজনীতিতে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।
অন্যদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই তানোরে আওয়ামী  লীগ ও সহযোগী সংগঠনের কথিত হেবিওয়েট নেতারা আত্মগোপণ করেছে। এতে তৃণমুলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এতো অল্প সময়ের মধ্যে মানুষ ভুলে যেতে বসেছে আওয়ামী লীগ বলে একটি রাজনৈতিক দল ছিলো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জন নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

error: Content is protected !!

তানোরে দেড় যুগ পর বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ফুরফুরে

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :