ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ সেচ বাণিজ্যে

তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোরে অবৈধ মটর থেকে বিএমডিএ’র গভীর নলকুপের কমান্ড এরিয়ায় জোরপূর্বক সেচ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকদের পক্ষে নমির উদ্দিন বাদি হয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) মোহাম্মদপুর মৌজায় এই ঘটনা ঘটেছে।এঘটনায় বিবাদমান দু’পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গভীর নলকুপের কমান্ড এরিয়ায় মটরের অবৈধ আন্ডারগ্রাউন্ড ড্রেন, অপসারণ করা না হলে, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-৭৬, মোহাম্মদপুর মৌজার ৭৯৭ নম্বর দাগে কবরস্থান রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে জোরপুর্বক কবরস্থানের জায়গায় সেচ কমিটির অনুমোদন ব্যতিত অবৈধ মটর স্থাপন করেন কুন্দাইন গ্রামের হামেদ হাজির পুত্র মোজাহার আলী।কিন্ত্ত মটর দেখভাল করেন ইমতিয়াজ বকুল।

এদিকে মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন ও জোরপূর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে সেচ বানিজ্যে করছে বকুল। যেটা সেচ নীতিমালা পরিপন্থী-দন্ডনীয়। এই অপরাধে ওই মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা।কিন্ত্ত পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি।

এদিকে কৃষকেরা অভিযোগ করে বলেন, মটর দেখভালের দায়িত্ব নিয়েই বকুল রাজনৈতিক পরিচয়ে নিজের ইচ্ছেমতো সেচ চার্জ আদায় করছেন।এছাড়াও কৃষকের জমি টেন্ডার দিয়ে টাকা আত্মসাৎ। জমি টেন্ডারের কথা বলে বায়ার এক আলু চাষির দেড় লাখ টাকা আত্মসাৎ। ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানো নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়।কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মারপিট ও জমিতে সেচ দেয়া বন্ধ। অতিরিক্ত জমি স্কীমে নিয়ে সেচ দিতে না পেরে জমির ফসলহানি। অগ্রিম টাকা নিয়েও জমিতে সেচ না দেয়ার অভিযোগ রয়েছে বকুলের বিরুদ্ধে।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মটর কিনে নিয়েছেন,এটা সেচ কমিটির অনুমোদিত মটর।তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এবিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন,পল্লী বিদ্যুৎ সংযোগ মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ দেয়া যাবে না। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে গভীর নলকুপ অপারেটর সেতাবুর রহমান বলেন, তার গভীর নলকুপের স্কীমে জোরপুর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে বকুল। তিনি বলেন,বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

error: Content is protected !!

তানোরে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ সেচ বাণিজ্যে

আপডেট টাইম : ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :