ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যাটারী জব্দ

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তনোরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ্স্কেভেটর(ভেকুঁ) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। তবে মেশিন রেখে চালক ও জমির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
গত ২৩ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর মাঠে অভিযান চালিয়ে এসব ব্যাটারী আটক করা হয়েছে। তানোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরের নিভৃত পল্লী এলাকায় গভীর রাতে এমন অভিযান চালিয়ে ফসলি জমি ও রাস্তা রক্ষা করায় ইউএনও’র এই সাহসী পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে। সচেতন মহলও ইউএনও’র এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও এসব রাস্তা রক্ষায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও খাইরুল ইসলাম।

স্থানীয়রা জানান, উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর আলম কবরস্থান ভরাটের নামে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন।এদিকে এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার রাস্তা নস্ট ও পরিবেশ দুষণে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠে।কিন্ত্ত ভয়ে প্রকাশ্যে কেউ তার প্রতিবাদ করতে পারে না। তবে ভেকুঁ দালাল হাসান আলী বলেন, জমির মালিক তাকে বলেছে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি ম্যানেজ করা হয়েছে,মাটি কাটতে সমস্যা নাই।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও ভেঁকুঁ মেশিনের ব্যাটারী জব্দ করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম বলেন, নীতিমালা অনুসরণ করে পুরাতন পুকুর পুনঃখননে কোনো বাধা নাই, তবে রাস্তা নষ্ট করে বা পরিবেশ ক্ষতি করে মাটি বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন,জমির শ্রেণী পরিবর্তনেরও কোনো সুযোগ নাই। তিনি বলেন, তার একার পক্ষে এসব বেআইনি কাজ প্রতিরোধ করা দুরুহ, তিনি জনসাধারণকে সচেতন হবার পাশাপাশি এসব বেআইনি কাজ প্রতিরোধে সকলকে সহযোগীতার আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

error: Content is protected !!

তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যাটারী জব্দ

আপডেট টাইম : ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :