ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা রেঞ্জের আঞ্চলিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের  চ্যাম্পিয়ন  ফরিদপুর জেলা পুলিশ

ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনালে নারায়নগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার  ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার  দিনগত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নরসিংদী জেলা পুলিশ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে ২-০ সেটে নারায়নগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে ফরিদপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ম্যাচ সেরা খেলোয়াড় হন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন নরসিংদী জেলার পুলিশ সুপার ও ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর সভাপতি মো. আশরাফুল আজিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আল-আমিন, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে,এম শহীদুল ইসলাম সোহাগ প্রমূখ।
ঢাকা রেঞ্জের এ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১১ টি জেলা পুলিশের দল অংশগ্রহণ করেন। নকআউট পর্বের এ খেলায় এর আগে মাদারীপুর, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন দলকে হারিয়ে ফাইনালে উঠে ফরিদপুর। পরবর্তীতে ফাইনালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন দলকে হারিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফরিদপুর জেলা পুলিশ দল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন

error: Content is protected !!

ঢাকা রেঞ্জের আঞ্চলিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের  চ্যাম্পিয়ন  ফরিদপুর জেলা পুলিশ

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :