ঢাকা-খুলনা মহাসড়কের সুইচগেট ভেঙে পড়ায় ঝুঁকির মধ্যে যান চলাচল
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের একটি অংশ গত রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকির মধ্যে, এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে সেতুর সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফুট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। আরওপড়ুনঃ রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান তিনি আরও জানান, ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু করা হয়েছে। গত বছরের জুন মাসে ৬০ লাখ টাকা বরাদ্দ হলেও ঠিকাদার প্রতিষ্ঠান মাত্র কয়েক লাখ টাকা খরচ করে নিম্নমানের এই সাইড ওয়াল নির্মাণ করে, যা বর্তমানে এই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের একটি অংশ গত রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকির মধ্যে, এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে সেতুর সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফুট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে।
তিনি আরও জানান, ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু করা হয়েছে। গত বছরের জুন মাসে ৬০ লাখ টাকা বরাদ্দ হলেও ঠিকাদার প্রতিষ্ঠান মাত্র কয়েক লাখ টাকা খরচ করে নিম্নমানের এই সাইড ওয়াল নির্মাণ করে, যা বর্তমানে এই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি মাগুরা 
























