ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে একটি ভাড়া বাসা থেকে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে কয়েকটি বিদেশি মদের বোতলও উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ২টার দিকে ঠাকুরগাঁও পৌরশহরের বশিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার, তার স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী এবং হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।

পুলিশ জানায়, বশিরপাড়া এলাকায় তারা একটি বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ এই চারজনকে আটক করে।

আরও পড়ুনঃ ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসি মো. শহিদুর ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে তিন নারী ও এক পুরুষকে আটক

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :