ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

টিকটক করার উদ্দেশ্যে ডিম ভেঙে স্কুল ফাঁকি দিয়ে অদ্ভুত জন্মদিন পালন, আটক ৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে জন্মদিন পালন করেছে তার সহপাঠিরা। এ সময় ওই ছাত্রের শরীরে ডিম, আটা-ময়দা ও নানা ধরনের প্রসাধনী মেখে দেয় বন্ধুরা।

শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস সরকারি অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে। তারা সবাই জর্জ একাডেমীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটোরিয়ামের সামনের একটি পরিত্যক্ত পুরানো বিল্ডিংয়ের খুঁটির সঙ্গে বেঁধে ওই শিক্ষার্থীর মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এ সময় তারা ওই কিশোরের গায়ে আটা-ময়দাসহ বিভিন্ন প্রসাধনী মাখিয়ে উল্লাস করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ওই শিক্ষার্থীর ছয় বন্ধুকে থানায় নিয়ে যায়।

থানার উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে ছাত্রদের অবিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোন অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি। খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ হাতুড়িপেটার ৩দিন পর মারা গেলেন নড়াইলের প্রতিবন্ধী জুয়েল

শনিবার বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এরা টিকটক পার্টি। সমাজে এসব ঘটনা আর বাড়তে দেওয়া যাবে না। ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবে না মর্মে ওই কিশোররা অঙ্গীকার করে ছাড় পেয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

টিকটক করার উদ্দেশ্যে ডিম ভেঙে স্কুল ফাঁকি দিয়ে অদ্ভুত জন্মদিন পালন, আটক ৬

আপডেট টাইম : ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :