ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: নুরুল ইসলাম

ফরিদপুরে টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফরিদপুর জেলার সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বিশেষ করে পেঁয়াজ, শাকসবজি, ধান ও মরিচের আবাদ নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু জমিতে পানি জমে গেছে। এতে সদ্য রোপণ করা হালি পেঁয়াজের চারা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি শাকসবজি, ধান ও মরিচের ক্ষেতেও বৃষ্টির পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজের বীজ ও চারা, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে অনেক টাকা খরচ করেছেন তাঁরা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় সেই বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন না হলে পেঁয়াজের চারা পচে যাওয়ার পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হতে পারে।

এদিকে সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন চরাঞ্চল ও কৃষিজমিতে বৃষ্টির প্রভাব পড়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিতে পানি জমে থাকায় শাকসবজি, ধান ও মরিচের আবাদ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষকদের আশঙ্কা, জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদন ব্যাহত হবে। এতে একদিকে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন, অন্যদিকে বাজারে কৃষিপণ্যের সরবরাহেও প্রভাব পড়তে পারে।

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর

error: Content is protected !!

টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

আপডেট টাইম : ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :