ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

থানায় দুইজনের বিরুদ্ধে জিডি

ঝিনাইদহ জেলা ট্রাক ট্রাক্টর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা-৩৫৪) সভাপিত দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপুর্ন ও বিদ্বেষমুলক প্রচারণার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়েছে।

রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি দুইটি আমলে নিয়ে এন্ট্রি করার আবেদন করা হয়। জিডিতে বিবাদী করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও মাগুরা জেলার আলাইপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান আশিক।

জিডিতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, মেজবাহ ও আশিক আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের নিজস্ব আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২ জানুয়ারি পর্যন্ত তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে চিটার, বাটপার, চোর ভুমিদস্যুসহ নানা রকমের মানহানীকর মিথ্যা মন্তব্য লিখে ফেসবুকে প্রচার করছে। এতে সমাজ ও পরিবারে আমাদের মানহানি ও হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এমনকি এই বিদ্বেষমুলক অপপ্রচারের ফলে আমাদের জীবন হানী বা ক্ষয়ক্ষতির আশংকা তৈরী হচ্ছে।

এদিকে ইউনিয়ন সুত্রে জানা গেছে, এক সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে মেজবাহকে শ্রমিক ইউনিয়ন থেকে বহিস্কার ও আশিককে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদার থানার ওসি (তদন্ত) জানান, এ ধরণের বিদ্বেষপুর্ন লেখালেখির কারণে মেজবাহকে আমারা থানায় ডেকে এনে সতর্ক করি। তিনি জিডি এন্ট্রির কথা স্বীকার করে জানান, তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

থানায় দুইজনের বিরুদ্ধে জিডি

ঝিনাইদহ জেলা ট্রাক ট্রাক্টর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :