ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১০ লাখ টাকা পরিশোধ করতে না পারায় পারিবারিক অশান্তিতে আত্মঘাতি!

ঝিনাইদহে শ্রেণী কক্ষে নিখোঁজ প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহে নিজ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ মিলেছে তিনদিন নিখোঁজ থাকা নজরুল ইসলাম (৫২) নামে এক প্রধান শিক্ষকের। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরুল লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

যে কক্ষ থেকে শিক্ষক নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। তার ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়।

বাবলু মিয়া বলেন, পারিবারিক কলহের কারণে নজরুল আত্মঘাতি হয়েছে। গ্রামবাসি জানায়, নজরুল তার ভাগ্নের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করা না করা নিয়ে পারিবারিক অশান্তিতে পড়ে নজরুল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭

error: Content is protected !!

১০ লাখ টাকা পরিশোধ করতে না পারায় পারিবারিক অশান্তিতে আত্মঘাতি!

ঝিনাইদহে শ্রেণী কক্ষে নিখোঁজ প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :