ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর করতে গিয়ে বিপাকে ডিসি

পরিবহন শ্রমিদের বিক্ষোভ রাস্তা অবরোধ

ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাইক্রো ও কার স্ট্যান্ড শহরের হামদহ এলাকায় সরিয়ে নিতে চাইলে ডিসির সাথে বাস ও মাইক্রো শ্রমিকদের ব্যাপকভাবে বাক বিতন্ডা হয়েছে। সেসময় বাস ও মাইক্রো শ্রমিকরা রাস্তার উপর বাস ও মাইক্রোগাড়ি দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেষমেশ ডিসি সাহেব সেখান থেকে চলে যায়। জানা গেছে, ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তার পাশে মাইক্রো স্ট্যান্ডটি অনুমান ১৫ বৎসর যাবৎ পরিচালিত হয়ে আসছে। বর্তমানে উক্ত স্ট্যান্ডটি ঝিনাইদহ সদর এমপি পক্ষের ওলিয়ার ও খোকনের নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে।

গত ৫ মাস পূর্বে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু পাগলাকানাই থেকে হামদহ মহাসড়কের পাশে পুরাতন ট্রাক স্ট্যান্ডকে নতুন মাইক্রো স্ট্যান্ড হিসেবে শহরের হামদহ এলাকায় জায়গা নির্ধারন করেন। পরবর্তিতে মেয়র পক্ষের আঃ মতিনের নেতৃত্বে উক্ত নতুন মাইক্রো স্ট্যান্ডে অনুমান ৩০/৪০ টি মাইক্রো গাড়ি স্থানান্তরিত করে কার্যক্রম শুরু করে। উক্ত বিষয়টি নিয়ে মেয়র ও এমপি গ্রুপ উভয়পক্ষের মধ্যে অন্তর্কোন্দল চলে আসছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ মহোদয় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে হঠাৎ উপস্থিত হয়ে মাইক্রোবাস চালকদের নতুন মাইক্রোস্ট্যান্ড অন্যাত্র শিফট হওয়ার জন্য নির্দেশনা দেন। এসময় বাস ও মাইক্রো চালকদের ও শ্রমিকদের ব্যাপকভাবে বাকবিতন্ডা শুরু হলে ডিসি সাহেব একজন চালকের চাবি কেড়ে নেন।

সেসময় সাধারন চালকেরা বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের খোকন, বাদশা ও সিরাজগংদের নেতৃত্তে¡ ক্ষুব্ধ হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এবং আরাপপুর বাসস্ট্যান্ডে অনুমান আধা ঘন্টা যাবৎ বাস ও মাইক্রো গাড়ি রাস্তার মাঝে আড়াআড়ি করে দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তীতে সদর থানা পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঝিনাইদহে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর করতে গিয়ে বিপাকে ডিসি

পরিবহন শ্রমিদের বিক্ষোভ রাস্তা অবরোধ

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :