দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
৩৫৮
বার পঠিত
mde
ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ২ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ২ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।